Header Ads

Header ADS

এবার মাত্র ৫ মিনিটে নিয়ে নিন নিজের “National ID Card”… স্টেপ বাই স্টেপ নিয়ম দেয়া আছে!!



আপনি ভোটার হয়েছেন কিন্তু কার্ড কিংবা NID Number পাচ্ছেন না । SIM নিবন্ধন বা ক্রয় বা কোন কিছুই করতে পারছেন না । আপনার কাছে যদি আপনার আপনার ভোটার নিবন্ধনের সময় প্রপ্ত স্লিপ নাম্বার থাকে তাহলে আপনি খুব সহজে আপনার NID Number ও অনলাইন জাতীয় পরিচপত্র ২ মিনিটে নিতে পারবেন । সাথে সাথে আপনি আপনার নিজের NID CARD এর পিডিএফ ডাউনলোড দিতে পারবেন আর ব্যবহার করতে পারবেন সকল কাজে ।
কি ভাবে করবেন ?
প্রথমে https://services.nidw.gov.bd/voter_center ক্লিক করবেন তাহলে এরকম একটি পেজ আসবে

শুধু আপনার স্লিপ নাম্বার, জন্মতারিখ ও ক্যাপসা এন্ট্রি করলে আপনার NID নাম্বার, ভোটার নাম্বার ইত্যাদি পাবেন । NID নাম্বার তো পেলেন । এবার কি করবেন ?

আপনি যদি আপনার অনলাইন ভোটার কার্ড পেতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে

আপনি যদি ঠিকঠাক ক্লিক করেন তাহলে এরকম একটি পেজ আসবে । এখানে আপনার এন আই ডি নাম্বার, জন্মতারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আপনার ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে রেজিষ্টেশন করে ফেলবেন ।
রেজিষ্টেশন হয়ে গেলে আপনার NID নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন । দেখবেন সেখানে আপনার সব তথ্য আছে ।

রেজিষ্টার শেষ করে লগিন করলে নিচের মত অপশন আসবে এখান থেকে পরিচয় বিবরণী ক্লিক করে Download করা যাবে.
এবং এটি দিয়ে জাতীয় পরিচয়পত্রের সকল কাজ করতে পারবেন ।

No comments

Powered by Blogger.